×

বিনোদন

চিরতরুণ মহেশ বাবুর ফিটনেসের গোপন চাবিকাঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১১ পিএম

চিরতরুণ মহেশ বাবুর ফিটনেসের গোপন চাবিকাঠি

ছবি: সংগৃহীত

দক্ষিণী মহাতারকা মহেশ বাবুকে দেখে বোঝার উপায় নেই, তিনি ৫০ পেরিয়েও এক টগবগে যুবক। বড় পর্দায় তাকে দেখে মনে হয় যেন ৩০-এর তরুণ। বয়স স্রেফ একটি সংখ্যা মাত্র—কথাটি যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে চলেছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু।

সম্প্রতি এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার প্রচারে হায়দরাবাদে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা গিয়েছিল অভিনেতা মহেশ বাবুকে। সেদিন সিনেমার চরিত্র রুদ্রের বেশে মহেশ বাবুর ঝলক দেখে ভক্তরা অভিভূত। অনেকের কাছে প্রশ্ন—কীভাবে তারুণ্য ধরে রেখেছেন পঞ্চাশ পেরোনো এই সুপারস্টার। তার মেদহীন, সুঠাম ও পেশিবহুল অবয়ব দেখে অনুরাগীদের চক্ষু চড়কগাছ। পর্দার বাইরেও ৫০-এর কোঠায় দাঁড়িয়েও যেন তিনি অনায়াসে টেক্কা দিতে পারেন যে কোনো ৩০-এর যুবককে। সবারই জানতে আগ্রহ, কীভাবে সম্ভব এই চিরতারুণ্য?

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে অভিনেতার ফিটনেস ট্রেইনার কুমার মান্নভা ফাঁস করেছেন মহেশ বাবুর সেই রুটিন, যা সাধারণ মানুষের জন্যও হতে পারে এক দারুণ স্বাস্থ্যসচেতনতার গাইডলাইন। তিনি জানান, কড়া নিয়মের ওয়ার্কআউট আর পরিশ্রমে কখনও বিরক্ত হন না মহেশ বাবু।

মহেশ বাবুর ফিটনেস কেবল কোনো নির্দিষ্ট সিনেমার চরিত্রের জন্য নয়, বরং এটি তার জীবনধারা। ট্রেইনারের জানান, সপ্তাহে অন্তত ৫ দিন, প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা ঘাম ঝরান তিনি। তার প্রাত্যহিক রুটিনে থাকে কার্ডিও, স্কোয়াট এবং স্ট্রেচিং। এর মধ্যে স্ট্রেচিং নায়কের অন্যতম প্রিয়, যা পেশির নমনীয়তা ধরে রাখতে সাহায্য করে।

এ ছাড়াও শরীর ধরে রাখার আসল চাবিকাঠি লুকিয়ে আছে মহেশ বাবুর ব্যালেন্সড ডায়েটে। খাবার নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষায় বিশ্বাসী নন তিনি। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সঠিক ভারসাম্য থাকে তার খাবারে। সারা দিনে ৫ থেকে ৬ বার অল্প অল্প করে খাবার খান। এর মধ্যে তিনি পুষ্টিকর ‘সাপ্লিমেন্ট শেক’ পান করেন। যার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হয়।

কুমার মান্নভা বলেন, ‘মহেশ বাবু সারা বছর শরীর নিয়ে সচেতন থাকেন। তিনি নিয়মিত ব্যায়াম করেন, শরীরচর্চার মধ্যেই থাকেন। এটাই তার সুস্বাস্থ্যের রহস্য।’

ট্রেইনার জানান, প্রতিদিন সকালে ওটস, ডিম সেদ্ধ, শুকনো ফল এবং বিভিন্ন ধরনের মৌসুমী ফল-মূল খান মহেশ বাবু। দুপুরে তার খাবারের তালিকায় থাকে ব্রাউন রাইসের ভাত, মাছের ঝোল কিংবা মাংস। প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারই তিনি দুপুরে খান। রাতেও অভিনেতা প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান। ব্রাউন ব্রেড, সঙ্গে ডিম সেদ্ধ অথবা চিকেন স্টু—রাতের এসব হালকা খাবারেই ভরসা রাখেন তিনি।

আজকের ব্যস্ত জীবনে ফিটনেসের খোঁজে যারা শর্টকাট খোঁজেন, তাদের জন্য মহেশ বাবুর এই ‘সুশৃঙ্খল ও পরিশ্রমী জীবন’ এক দারুণ অনুপ্রেরণা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার তিন ধাপে অর্থনীতিকে সাজাতে চায়: প্রধানমন্ত্রী

সরকার তিন ধাপে অর্থনীতিকে সাজাতে চায়: প্রধানমন্ত্রী

না ফেরার দেশে কবি ভাস্কর চৌধুরী

না ফেরার দেশে কবি ভাস্কর চৌধুরী

বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা, দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা, দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App