×

বিনোদন

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ব্যাপক উৎসবের প্রস্তুতির মাঝেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। ম্যাডিসনেই শুক্রবার জমকালো উদযাপনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন তাদের বিয়ের ঘোষণার একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানে বর ও কনে দুজনেই বিয়ের বিশেষ পোশাক পরেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর ও ক্যালিসের নামের আদ্যাক্ষরসহ বিয়ের খবর দিয়ে একটি সাইনবোর্ড তুলতে দেখা যায়। ওই সাইনবোর্ডে ‘জাস্ট টিঅ্যান্ডটি, ম্যারিড’লেখা দেখা গেছে। সেখানে সুইফটের জনপ্রিয় গানের কথা ‘একটি প্রেমের গল্প’ও লেখা ছিল। 

ট্রি পেইন জানিয়েছেন, বিয়েতে বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন না। টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অফ অনার’ এবং কেলসির ভাই জেসন তার ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।

এতে বলা হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবার একত্রিত হয়েছে। বন্ধু কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।

শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশের রাস্তাগুলোতে সুইফট-কেলসির নানা বয়সের ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ পথচারীর ভিড় করেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সামনের সেভেন্থ অ্যাভিনিউ ফের খুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার থেকে। জমকালো এই আয়োজনকে বিবিসি, সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে ‘রাজকীয় বিয়ে’ হিসেবে বর্ণনা করেছে। শতাব্দীর সেরা আয়োজনের বিয়ে হিসেবেও তুলে ধরা হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমে। অনুষ্ঠান দুইদিনব্যাপী-বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথমদিন অতিথি ছিলেন ১০০ জন, কিছুটা ঘরোয়া আয়োজনে। অর্থাৎ যাদের সুইফট ও কেলসি ভাবেন ঘনিষ্ঠজন, তারাই ছিলেন ওই অনুষ্ঠানে। আর শুক্রবার সেই সংখ্যা বেড়ে হাজারজনে দাঁড়ায়। বিশ্বের অন্যতম বৃহত্তম একটি শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানটিকে ঘিরে অবিশ্বাস্য পর্যায়ের গোপনীয়তা বজায় রাখা হয়। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এর মধ্যে খবর আসে যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি নাকি বিয়ে আগেই গোপনে সেরে নিয়েছেন।

এদিকে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই দম্পতি অত্যন্ত গোপনীয়তার সাথে ‘অল্প কিছু প্রিয়জনের’ উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে ঠিক কবে বা কোথায় এই বিয়ে হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, সুইফটের ব্যক্তিগত জেট বিমানটি সম্প্রতি ন্যাশভিলে দীর্ঘ সময় অবস্থান করায় সেখানেই হয়তো গোপন এই আয়োজনটি সম্পন্ন হয়েছিল

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো উদযাপনের প্রস্তুতির মধ্যেই নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স এই তথ্য জানালো। এই সংবাদমাধ্যমটি বলছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর ও কেলসি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় দুজনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের

৮ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত

৮ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত

দুর্নীতির করলে বদলি নয়, চাকরিচ্যুত হবে

স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির করলে বদলি নয়, চাকরিচ্যুত হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App