×

বিনোদন

ব্রাজিলের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট তটিনীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

ব্রাজিলের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট তটিনীর

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নরওয়ের বিপক্ষে জয়টা অধরাই রয়ে গেল ব্রাজিলের। শেষ ষোলোর ম্যাচেও পারলো না নেইমার-ভিনিসিউসরা। ২-১ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিলো ব্রাজিল। সেই হতাশার ঢেউ লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও প্রিয় দলের বিদায়ে নিজের আবেগ লুকাতে পারেননি।

ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন তটিনী। সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা আমি আমার দলের সাথেই থাকব।

ছবিতে তটিনীকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায়। তার এই অভিব্যক্তিতে পরাজয়ের বেদনা ও প্রিয় দলের প্রতি অটুট ভালোবাসা দুই অনুভূতিরই প্রতিফলন ফুটে ওঠে। শুধু পোস্টেই নয়, নিজের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে মন খারাপের প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এর আগে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অপ্রত্যাশিত বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কেউ হতাশা প্রকাশ করছেন, আবার কেউ প্রতিপক্ষের সাফল্য উদযাপন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App