×

বিনোদন

মেসিকে ‘লুজার’ আখ্যা, সমালোচনায় গওহর খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম

মেসিকে ‘লুজার’ আখ্যা, সমালোচনায় গওহর খান

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর লিওনেল মেসিকে নিয়ে কড়া মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী গওহর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আর্জেন্টিনা অধিনায়ককে ‘লুজার’ এবং ‘নিকৃষ্ট মানের অভিনেতা’ বলে মন্তব্য করেন।

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচের শেষ দিকে রেফারির কয়েকটি সিদ্ধান্ত এবং মাঠের কিছু ঘটনাকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক কনটেন্ট ক্রিয়েটরের শেয়ার করা একটি ভিডিও পুনরায় পোস্ট করেন গওহর খান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘কী এক লুজার, মেসি নয় যেন মেসি। একেবারে নিকৃষ্টতম মানের অভিনেতা।’

গওহর যে ভিডিওটি শেয়ার করেন, সেখানে আর্জেন্টিনা-মিশর ম্যাচটিকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত’ বলে উল্লেখ করা হয়।

ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাওয়ার পর মিশরের সমর্থকসহ অনেক ফুটবলপ্রেমী রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণেরও সমালোচনা করেন। তবে এসব বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এদিকে গওহর খানের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। এক পক্ষ তার বক্তব্যকে সমর্থন করলেও, অন্য পক্ষ মেসিকে উদ্দেশ্য করে করা এমন মন্তব্যকে অযৌক্তিক ও অসম্মানজনক বলে সমালোচনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App