×

বিনোদন

কিসের কষ্টে আছেন শ্রাবন্তী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১২:৩৬ পিএম

কিসের কষ্টে আছেন শ্রাবন্তী

ইনস্টাগ্রামে শ্রাবন্তীর ছবি

হাসি মুখের আড়ালেও অনেক সময় লুকিয়ে থাকে না পাওয়ার যন্ত্রণা ও ব্যর্থতা। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনের লেখচিত্রও সেরকমই নানা ঘাত-প্রতিঘাতের ইঙ্গিত দেয়। ব্যক্তিগত জীবনের সব সমস্যাগুলোকে সামলে সব সময় হাসিখুশি, কথা বলতে ভালবাসা অভিনেত্রী সবকিছু গুছিয়েছেন নিজের মতো করে। সঙ্গী বলতে একগুচ্ছ কাজ আর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়।

[caption id="attachment_263183" align="alignnone" width="1000"] ইনস্টাগ্রামে শ্রাবন্তীর ছবি[/caption]

তবুও হাজার ব্যস্ততার মাঝে কোথায় একটু কষ্ট লুকিয়ে?

মুখে হাসি রাখলেও ইনস্টাগ্রাম পোস্টে তিনি তেমনটাই ইঙ্গিত দিলেন। চারদিক বরফে ঢাকা পাহাড়ের ঢালুতে দাঁড়িয়ে হাসি দিয়ে ছবি পোস্ট করেছে শ্রাবন্তী। সঙ্গে বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘লিঙ্কিং পার্ক’-এর একটি গানের দু’টি পঙক্তি জুড়ে দেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যার বঙ্গানুবাদ করলে সারমর্ম দাঁড়ায়, ‘এত চেষ্টা করলাম, এত দূর এলাম। কিন্তু শেষ পর্যন্ত সবটাই বৃথা।’

সব সময় হাসিখুশি থাকা শ্রাবন্তীর ভক্ত কম নয়। অভনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। শুধু কি ভালোলাগা থেকেই গানের লাইনটি লিখে দেওয়া? নাকি সত্যিই জীবনের সঙ্গে মিলে যাচ্ছে ছন্দগুলো!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App