×

বিনোদন

কুমার শানুর ছেলে করোনায় আক্রান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

কুমার শানুর ছেলে করোনায় আক্রান্ত

হাসপাতালে ভর্তি জান কুমার শানু। ছবি: সংগৃহীত

কোভিডে আক্রান্ত জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু। রোববার (১২ জুলাই) হাসপাতালের বিছানা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজেই ভক্তদের এই খবর জানান।

গম্ভীরভাবে নিজের অসুস্থতার কথা না বলে বরং মজার ছলে তিনি বলেন, ‘চীন থেকে আমার এক বন্ধু এসেছে।’ এরপর তিনি জানান, পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় কোনো ঝুঁকি না নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

শুধু কুমার শানুর ছেলে হিসেবেই নয়, জান কুমার শানুর নিজেরও গায়ক হিসেবে বেশ পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে ‘বিগ বস ১৪’ রিয়ালিটি শোতে অংশ নেওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় এবং নিয়মিত নিজের গান ও ব্যক্তিগত জীবনের নানা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

জান কুমার শানুর এই পোস্ট সামনে আসার পর থেকেই তার ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য অনুরাগী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

অনেকেই লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন’, আবার কেউ লিখেছেন, ‘নিজের যত্ন নিন’।

ভক্তদের এমন নানা ইতিবাচক ও ভালোবাসাময় শুভেচ্ছাবার্তায় ভরে গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তোমাদের মধ্য থেকেই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে’

‘তোমাদের মধ্য থেকেই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে’

আপোষ-ধামাচাপার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

৬ বছরের শিশু ধর্ষণ আপোষ-ধামাচাপার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ধর্ষণের বিচার ৯০ হাজার টাকায় রফাদফা!

ধর্ষণের বিচার ৯০ হাজার টাকায় রফাদফা!

ভেনেজুয়েলার তেলে মার্কিন আধিপত্য, নজিরবিহীন চুক্তির ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার তেলে মার্কিন আধিপত্য, নজিরবিহীন চুক্তির ঘোষণা ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App