×

বিনোদন

জয়কে ‘অরিজিনাল চাবুক’ মারার হুঁশিয়ারি সানীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম

জয়কে ‘অরিজিনাল চাবুক’ মারার হুঁশিয়ারি সানীর

ছবি : সংগৃহীত

ফুটবলকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের মজার বাকযুদ্ধ এবার নতুন মাত্রা পেয়েছে। লিওনেল মেসিকে নিয়ে দেওয়া এক মন্তব্যের জেরে জয়ের ব্যঙ্গাত্মক পোস্টের পাল্টা জবাবে ‘অরিজিনাল চাবুক’ আনার কথা বলে ফেসবুকে রসিকতা করেছেন ওমর সানী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওমর সানী লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’ তবে পোস্টের শেষেই তিনি ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ উল্লেখ করে পরিষ্কার করেছেন, এটি শুধুই খেলাধুলা নিয়ে বন্ধুত্বপূর্ণ হাস্যরস, ব্যক্তিগত কোনো বিরোধ নয়।

ঘটনার শুরু ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে ঘিরে। সেখানে মেসিকে নিয়ে তার মন্তব্যের পর শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে কৌতুক করে লেখেন, ওমর সানী নাকি মেসিকে ‘প্রতিবন্ধী’ বলেছেন। একই সঙ্গে নব্বইয়ের দশকের সিনেমায় কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটিও এখন বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : আপ্লুত পূর্ণিমা, যে কারণে জানালেন কৃতজ্ঞতা

জয়ের ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই পাল্টা রসিকতায় ‘অরিজিনাল চাবুক’ অর্ডার করার কথা জানান ওমর সানী। দুই তারকার এই হাস্যরসাত্মক কথোপকথন ইতোমধ্যে নেটদুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ওমর সানীর পোস্ট প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই এতে ১৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং তিন হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। মন্তব্যের ঘরে অধিকাংশ নেটিজেনই পুরো ঘটনাকে বন্ধুত্বপূর্ণ খুনসুটি হিসেবে দেখেছেন এবং উপভোগ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App