×

বিনোদন

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৩ পিএম

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন তারোকা দম্পতি বিরাট-অনুষ্কা। একই সঙ্গে ছোট্ট মেয়ের নামও জানালেন তারা। সোমবার সকালে একটি স্টেটাস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন অনুষ্কা। যেখানে সদ্যোজাতকে কোলে নিয়ে হাসি মুখে পোজ দেন বিরাট-অনুষ্কা। স্টেটাসে বিরাট-অনুষ্কা তাঁদের মেয়ের নাম 'ভামিকা' রেখেছেন বলে জানান। একই সঙ্গে মেয়ের ছবি শেয়ার করে প্রত্যেকে ধন্যবাদ জানান অনুষ্কা,বিরাট। বিরাট-অনুষ্কার মেয়ের ছবি প্রকাশ্যে আসায় তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকারা। হার্দিক পান্ডিয়া থেকে বাণী কাপুর, কাজল আগরওয়াল, জোয়া আখতার-সহ দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন বিরাট-অনুষ্কাকে। সন্তানের জন্মের আগে থেকেই নিজেদের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করেন বিরাট, অনুষ্কা। সেই অনুযায়ী, নিজেদের গোপনীয়তাও রক্ষা করেন তারকা দম্পতি। এমনকী মেয়ের ছবি যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য পরিবার এবং ঘনিষ্ঠদের গতিবিধির উপরও কড়া নজর রাখেন বিরাট, অনুষ্কা। একই সঙ্গে উপযুক্ত সময়ে মেয়ের ছবি প্রকাশ্যে আনবেন বলেও জানান বিরাট-অনুষ্কা। সেই অনুযায়ী, ভামিকার জন্মের ২১ দিন পর তাঁর ছবি প্রকাশ করলেন অনুষ্কা শর্মা।
 
View this post on Instagram
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App