×

বিনোদন

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ছবি: সংগৃহীত

অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে ফের পর্দায় ফিরছেন এই অভিনেতা। এবার তিনি অভিনয় বা শিল্পী হিসেবে নয়, ফের পর্দায় ফিরছেন উপস্থাপক হিসেবে।

বুধবার (২২ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান এবং পাঁচ বিচারককে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।

আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালকের হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও অনুষ্ঠানটির বিচারকের আসনে থাকছেন দেশের সংগীতাঙ্গনের নন্দিত পাঁচ মুখ। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।

আরো পড়ুন: ২৪ জুলাই মঞ্চ মাতাবেন রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।

ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জনগণের মাথাপিছু ঋণ কত?

সংসদে অর্থমন্ত্রী জনগণের মাথাপিছু ঋণ কত?

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App