×

বিনোদন

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে নিজ বাড়িতে খুন হয়েছেন ২১ বছর বয়সী মুসকান নামে এক তরুণী। তিনি মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনা করতেন। বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন মুসকান। পরে প্রতিবেশীরা তার চিৎকার শুনে এগিয়ে এসে পুলিশকে খবর দেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর মুসকানের জিম ট্রেইনারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ কারণে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে পুলিশ। নিহতের বন্ধু আমানের দাবি, ওই ব্যক্তি কিছুদিন ধরে মুসকানকে বিরক্ত ও হয়রানি করছিলেন।

আরও পড়ুন: মক্কা চুক্তিতে কী আছে, বাংলাদেশের আগ্রহের কারণ কী?

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে আটক করতে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App