×

বিনোদন

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

ছবি : সংগৃহীত

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ, ধর্মীয় লেবাসে না থাকার জন্য।’-সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। এরপর থেকেই তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

স্ট্যাটাসে মেঘনা আলম ধর্মীয় পরিচয় ও নৈতিকতার দাবি করা কিছু রাজনৈতিক নেতার বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ অভিযোগ তোলেন। তিনি লেখেন, ইসলাম ও নৈতিকতার মুখোশ পরে থাকা কিছু দলের প্রধান নেতার বিরুদ্ধে নারীদের নিয়ে অশালীন মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরও তাদের ‘মাসুম’ বা নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

তার স্ট্যাটাসের শেষ দিকে মেঘনা আলম প্রশ্ন তোলেন-‘এ কেমন দুনিয়া?’

মেঘনা আলমের এমন মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তার স্ট্যাটাসে যাদের উদ্দেশ করে অভিযোগ করা হয়েছে, তাদের কারও নাম উল্লেখ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যাত্রাবাড়ীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

যাত্রাবাড়ীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App