×

বিনোদন

চলে গেলেন ‘চোখ যে মনের কথা বলে’ গানের গীতিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৮, ০১:৪৬ পিএম

চলে গেলেন ‘চোখ যে মনের কথা বলে’ গানের গীতিকার
বাংলা গানের তালিকায় কালজয়ী এক সংযোজন ‘চোখ যে মনের কথা বলে’। ১৯৬৮ সালে রচনা হয়েছিলো গানটি। খন্দকার নুরুল আলমের সুর ও কণ্ঠের গানটি রাজ্জাকের অভিনয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। এটি ১৯৭০ সালে ‘যে আগুনে পুড়ি’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়। গান লেখার পাশাপাশি অসংখ্য জনপ্রিয় সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি। করেছেন সিনেমা পরিচালনাও। বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান এই মানুষটির নাম কাজী আজিজ আহমেদ। জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন চিরতরের মতো। তার পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহমেদর বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে রাজধানীর গেণ্ডারিয়ায় বসবাস করতেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। ছ’দিন আগে বড় মেয়েকে দেখতে শেরপুরের তার বাড়িতে বেড়াতে যান। সেখানেই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় নামাজে জানাজা শেষে জুরাইনে পারিবারিক কবরস্থানে কাজী আজিজকে দাফন করা হবে বলেও নিশ্চিত হওয়া গেছে। ১৯৩৯ সালে জন্ম নিয়েছিলেন চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা এবং চিত্র পরিচালক কাজী আজিজ আহমেদ। এই চলচ্চিত্র ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নানা শারীরিক জটিলতায়। ১৯৬২ সালে ‘দুই দিগন্ত’ ছবিতে পরিচালক ওবায়দুল হকের সহকারী হিসাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করেন তিনি। সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করে পরবর্তীতে কাহিনীকার, সংলাপকার, চিত্রনাট্যকার এবং চিত্রপরিচালনা করেছেন। উলঝান, যে আগুনে পুড়ি, ক খ গ ঘ ঙ, এরাও মানুষ, ওরা ১১ জন, সংগ্রাম, গুনাই বিবি, অনন্ত প্রেম, বাজিমাত ইত্যাদি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখে নন্দিত হয়েছেন। লিখেছেন বেশ কিছু কালজয়ী গান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App