×

বিনোদন

দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম

দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা

ছবি: সংগৃহীত

এক হাতে পদ্মফুল, পরনে লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট আর গা ভর্তি গয়না—দেবী দুর্গার এমন সাজেই নতুন রূপে ধরা দিলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তাঁর সাজসজ্জা এতটাই নিখুঁত যে, প্রথম দেখায় তাঁকে প্রতিমা বলে ভুল হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ ফটোশুটের ভিডিও প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তাঁকে দুর্গাপূজার আবহে দেবী দুর্গার সাজে দেখা যায়। লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মানানসই গয়না, গলায় ফুলের বড় মালা এবং মাথায় বিশাল মুকুট তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। হাতে পদ্মফুল নিয়ে তাঁর উপস্থিতি যেন দেবী দুর্গার প্রতিমারই জীবন্ত রূপ।

দুর্গাপূজার আবহকে সামনে রেখেই বিশেষ এই ফটোশুট করেছেন পরীমনি। তাঁর সাজে ঐতিহ্যবাহী বাঙালি পোশাক ও দেবী দুর্গার চিরচেনা রূপের সমন্বয় দেখা গেছে। কোনো পূজামণ্ডপে এমন সাজে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখলে মুহূর্তের জন্য যে কেউ চমকে যেতে পারেন।


ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’ তাঁর এই বার্তাও ভক্তদের নজর কেড়েছে।

পরীমনির নতুন এই রূপে মুগ্ধ হয়েছেন তাঁর অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকে অভিনেত্রীর সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘পরী সব সাজেই পরী।’ আরেকজনের মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’ অন্য এক অনুসারী লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’

আরও পড়ুন: আদনানের সঙ্গে অপুর রোমান্টিক ফটোশুট, নেপথ্যে কী?

ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে ভিডিওটিতে প্রতিক্রিয়ার সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে যায়। মন্তব্য জমা পড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার। পাশাপাশি শত শত শেয়ার এবং প্রায় সাড়ে পাঁচ লাখ ভিউ হয় ভিডিওটির। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায়, পরীমনির এই বিশেষ ফটোশুট অল্প সময়েই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।


নতুন কাজ নিয়ে ব্যস্ত পরীমনি

অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তাঁর হাতে রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।

সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিং শেষ করেছেন পরীমনি। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে

চিফ হুইপের মন্তব্যে হাসনাত নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতি মামলা বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা

দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা

আইনের ব্যত্যয় ঘটেছে কি না, তদন্ত করছে পুলিশ

অস্ত্র হাতে ইশরাক আইনের ব্যত্যয় ঘটেছে কি না, তদন্ত করছে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App