×

বিনোদন

দীপংকর দীপনের নতুন ছবিতে প্রসেনজিতের বিপরীতে পরীমনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৩ পিএম

দীপংকর দীপনের নতুন ছবিতে প্রসেনজিতের বিপরীতে পরীমনি
দীপংকর দীপনের নতুন একটি ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তার সঙ্গে থাকছেন বাংলাদেশের পরীমনি। ছবিটির নাম এখনও ঠিক হয়নি। এরই মধ্যে প্রসেনজিৎ ও পরীমনির সঙ্গে মৌখিকভাবে চূড়ান্ত কথা সেরে ফেলেছেন দীপংকর দীপন। তবে এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি। শিগগিরই সেটা সম্পন্ন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। উল্লেখ্য, গত বছর ‘ঢাকা অ্যাটাক’ ছবির দুর্দান্ত সাফল্যের পরপরই দীপংকর দীপন জানিয়েছিলেন, তিনি একটি রোম্যান্টিক-কমেডি ছবি নির্মাণ করবেন। স্পষ্টভাবে তিনি নিজে কিছুই না জনালেও ধারণা করা হচ্ছে, এটাই সেই ছবি হতে চলেছে। প্রসঙ্গত, গত বছরের শেষ সময়ে দীপংকর দীপন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তার নতুন ছবি ‘ডু অর ডাই’র। মুক্তিযুদ্ধ চলাকালীন অপারেশন কিলোফ্লাইটের ঘটনা নিয়ে তিনি এই ছবি নির্মাণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App