×

বিনোদন

নিজে আক্রান্ত হয়েও করোনাকে সাধারণ ফ্লু বললেন কঙ্গনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২১, ১১:৪৯ এএম

নিজে আক্রান্ত হয়েও করোনাকে সাধারণ ফ্লু বললেন কঙ্গনা

কঙ্গনা রানাউত

করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সে খবর নিজেই ইনস্টাগ্রামে জানালেন তিনি। টুইটার থেকে বিতাড়িত অভিনেত্রীর এখন ইনস্টাগ্রামই ভরসা। তিনি সেখানেই নিজের মতামত প্রকাশ করেন। অনুরাগীদের তার যাবতীয় খবরা খবর দেন। শনিবার সকালেও তাই করলেন। কোভিড পজিটিভ হওয়ার খবরটি ইনস্টাগ্রামেই প্রকাশ করলেন কঙ্গনা। তার বক্তব্য, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’ খবর আনন্দবাজার পত্রিকার। হালকা জ্বর হয়েছিল অভিনেত্রীর। দুর্বল হয়ে পড়েছিলেন। সঙ্গে চোখ জ্বালাও হচ্ছিল কঙ্গনার। হিমাচলে নিজের বাড়ি যাওয়ার আগে পরীক্ষা করিয়েছিলেন। তাতেই শরীরে করোনা ধরা পড়ে। আইসোলশনে রয়েছেন বলে জানালেন। পজিটিভ হওয়ার খবর দেওয়ার সঙ্গে কঙ্গনা এ কথাও জানিয়ে দিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি। মানুষকে তার উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App