×

বিনোদন

অনুপমের ‘মানুষ ভাল নেই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২১, ০৪:১৩ পিএম

অনুপমের ‘মানুষ ভাল নেই’

সংগীতশিল্পী অনুপম রায়

অনুপমের ‘মানুষ ভাল নেই’

নতুন গান প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়। শিরোনাম ‘মানুষ ভাল নেই’। গানটিতে অনুপম মানুষের দুর্দশার বিভিন্ন কারণ খুঁজতে চেয়েছেন। কেন ভাল নেই মানুষ? কারণ খুঁজতে গিয়ে তিনি দায়ী করেছেন অতিমারি করোনা এবং ভারতের নির্বাচন কমিশনকে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে অনুপম বলেন, ‘অতিমারি তো চলছিলই। তার মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে ৮ দফা বিধানসভা নির্বাচন এই অতিমারিকে আরো বাড়িয়ে তুলেছে। নির্বাচন কমিশনের গাফিলতিতে মানুষ ভাল নেই।’

এই কারণগুলো ছাড়াও মানুষের ভাল না থাকার আরো কিছু কারণ উল্লেখ করেছেন অনুপম রায়। যেমন, গত ১ বছর ধরে বাংলায় দাপটে রাজ্যপাট চালাচ্ছে করোনা। যার জেরে অসংখ্য মৃত্যুমিছিল। সংক্রমণ। শিক্ষাব্যবস্থা স্তব্ধ। রোগ ঠেকাতে লকডাউন। শিল্পী থেকে চাকুরিজীবী, সবার সংসার অচল। ক্রমশ ভাঙছে অর্থনৈতিক পরিকাঠামো। অনুপমের আক্ষেপ, যাও-বা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল তাকে ফের লাগামছাড়া করল ২০২১-এর বিধানসভা নির্বাচন।

অনুপম জানান, গত বছরেই গানটি বানিয়েছিলেন তিনি। আগামী দিনগুলো যে আরো খারাপ হবে ভাবতে পারেননি। তাই অতিমারির দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল দেশ তখন আর দেরি করেননি। এ গানে র‌্যাপ গেয়েছেন রৌনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App