×

বিনোদন

'ফানি খান' ঐশ্বরিয়ার ফার্স্ট লুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৩ পিএম

'ফানি খান' ঐশ্বরিয়ার ফার্স্ট লুক
'ফানি খান' ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে গতকাল। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্রিআর্জ এন্টারটেইনমেন্টের এই ছবিতে তাঁর সাথে আরো আছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। জানা গেছে, ২০০১ সালের সেরা বিদেশি ভাষার ছবি নমিনেশন পাওয়া ডাচ ছবি 'এভরিবডিস ফেমাস'-এর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে এই ছবিটি। ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ঐশ্বরিয়ার ছবিটি প্রকাশ করে। ছবিতে ঐশ্বরিয়াকে অন্যরকম 'লুকে' দেখা গেছে। সূত্র জানাচ্ছে, ছবিতে ঐশ্বরিয়া একজন গায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। আর ছবিতে তাঁকে পোশাকে সাজিয়েছেন মণীষ মালহোত্রা। ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। যিনি ঐশ্বরিয়ার চেয়ে ১০ বছর বড়। ছবিটি টি-সিরিজ ও ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছে। শিডিউল অনুযায়ী আগামী ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App