×

বিনোদন

'আমার বাচ্চার বাবা হবেন'- কার কাছে আবদার পাক অভিনেত্রীর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২১, ১২:৫৮ এএম

'আমার বাচ্চার বাবা হবেন'- কার কাছে আবদার পাক অভিনেত্রীর!

সেহার ও নিশাম।

'আমার বাচ্চার বাবা হবেন'- কার কাছে আবদার পাক অভিনেত্রীর!

মাঠের লড়াইয়ে ধারাবাহিক হোন বা না-হোন, সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় নিউজিল্যান্ডের তারকা অল-রাউন্ডার জিমি নিশাম। চাঁচাছোলা ভাষায় নিজের মতামত প্রকাশ করাই হোক অথবা সতীর্থ বা ক্রিকেটমহলের বন্ধুদের ট্রোল করাই হোক, নিশাম কখনই পিছিয়ে থাকেন না। এমনকি অনুরাগীদের টুইটের রিপ্লাই দিতেও কখনও পিছ পা হন না নিশাম। তবে কোনও অনুরাগীর কাছ থেকে এমন প্রস্তাব পাবেন তিনি, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কিউয়ি তারকা। খবর হিন্দুস্তান টাইমসের।

সোশ্যাল মিডিয়ায় এক নারী অনুরাগী অদ্ভূত আবদার করে বসেন নিশামের কাছে। আসলে সোশ্যাল মিডিয়ায় ফ্লার্ট করার জন্যই তিনি নিশামকে তাঁর ভবিষ্যৎ বাচ্চার বাবা হওয়ার প্রস্তাব দেন। এই অনুরাগী নিতান্ত সাধারণ কেউ নন। বরং পাকিস্তানের টেলিভিশন অভিনেত্রী সেহার শিনওয়ারি। এমন আবদার করার আগে অবশ্য নিশামকে সোশ্যাল মিডিয়াতেই ‘জিমি, আই লাভ ইউ’ লিখতেও কুণ্ঠা বোধ করেননি তিনি।

নিশাম অবশ্য এমন আবদারে বিন্দুমাত্র বিচলিত হননি। বরং জবাবে পালটা বাউন্সার দেন তিনি। নিশামের জবাব শুনে নেটিজেনরা বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি।

পাকিস্তানের অভিনেত্রী টুইটারে লেখেন যে, ‘জিমি, আপনি কি আমার ভবিষ্যৎ সন্তানের পিতা হতে চাইবেন?’ এমন টুইটের শেষে দু'টি মজার ইমোজি পোস্ট করেন সেহার। নিশাম স্পষ্ট লেখেন যে, ইমোজিগুলি অপ্রয়োজনীয় ছিল।

নিশামের এমন উত্তর শুনে নেটিজেনরা জানতে চান, তাহলে কি সন্তানের পিতা হওয়ার প্রস্তাবটা যথাযথ ছিল? তাহলে কি নিশাম সত্যিই চান পাক অভিনেত্রীর সন্তানের পিতা হতে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App