×

বিনোদন

শরীর সর্বস্ব নন বলে বলিউডকে বিদায় দিয়েছিলেন রিয়া সেন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১১:০৫ এএম

শরীর সর্বস্ব নন বলে বলিউডকে বিদায় দিয়েছিলেন রিয়া সেন!

অভিনেত্রী রিয়া সেন। ছবি: সংগৃহীত

শরীর সর্বস্ব নন বলে বলিউডকে বিদায় দিয়েছিলেন রিয়া সেন!

গা-ঢাকা পোশাকে ছবি দিয়েও রিয়া সেনের ছবিতে মন্তব্য জুটেছে ‘মারাত্মক উষ্ণ’! সাঁতারের পোশাকে রাইমা সেন ছবি দিলেও ‘উষ্ণ’ তকমা যেন রিয়া সেনের জন্যই তোলা! শুধু ছবিই নয়, বলিউডে যে কয়টি ওয়েব সিরিজ-সিনেমা করেছেন তাতেও তার নামের পাশে একই ট্যাগ।

গতকাল শুক্রবার (১৮ জুন) সংবাদমাধ্যমে জানান, অভিনয় দুনিয়ায় আসার আগে থেকেই তার গায়ে এই তকমা। আফসোস করে বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময় প্রথম শুনি, আমি সেক্সি! সেই শুরু। অত ছোট বয়স থেকে যৌনতার এই তকমা বহন করে চলতে হয়েছে আমাকে।’ তিনি জানান, এই কথা শুনতে শুনতে হাঁফিয়ে উঠতেন তিনি।

রিয়া আরো বলেন, ‘তখন আমি খুবই ছোট। যা বলা হতো, তাই করতাম। ছোট পোশাক পরতে রাজি হয়ে যেতাম। চড়া রূপসজ্জা করতাম।’ এতে তার যৌন আবেদন যে আরো জোরালো হয়ে উঠতো, বুঝতে পারেননি বলে দাবি করেন তিনি।

অকপট স্বীকার করে বলেন, ‘আজ বুঝি, এত এত ছবিতে অভিনয়ের পরও কেন হাতেগোনা কয়েকটি ছবি দর্শকদের প্রশংসা পেয়েছিল। সবাই কেন বলতেন, রিয়া বাজে অভিনেত্রী। কেবল যৌন আবেদনময়ী। দর্শক, সমালোচকদের কোনো দোষ নেই। আমাকে প্রায় সব ছবিতেই ওইভাবে দেখানো হতো।’

অভিনয় থেকে অনেক দূরে থাকা রিয়া আজ যখন তার অভিনীত ছবি দেখেন, নিজেই সেটা বুঝতে পারেন। একই সঙ্গে লজ্জায় কুঁকড়ে যান। তার মনে হয়, যেটা তিনি নন সেটাই জোর করে দিনের পর দিন পর্দায় ফুটিয়ে তুলেছেন।

এজন্য আগে রিয়াকে দেখলে নাকি লোকের আচরণ বদলে যেত। রিয়ার দাবি, সবাই মনে করতেন পর্দার আর বাস্তবের রিয়া এক। তিনি আর যৌনতা অভিন্ন। কিছুতেই কাউকে বোঝাতে পারতেন না, আদতে তিনি শরীরসর্বস্ব নন। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। দর্শক মনে ছাপ ফেলেছে তার নিম্ন মানের ছবি। তাই ভাবমূর্তি বদলাতে বলিউড থেকে, অভিনয় থেকে এক সময় নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App