×

বিনোদন

প্রথমবার ওয়েব সিরিজে রোজী সেলিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৩:৩৬ পিএম

প্রথমবার ওয়েব সিরিজে রোজী সেলিম

রোজী সেলিম

প্রথমবার ওয়েব সিরিজে রোজী সেলিম

অনেকেই ইতোমধ্যে ওটিটির সিরিজ কিংবা ফিল্মে নাম লিখিয়েছেন। অন্যান্য শিল্পীদের মতো রোজী সেলিমেরও প্রবল আগ্রহ আছে ওটিটি প্লাটফর্মের জন্য কাজ করার। এর প্রেক্ষিতে প্রথমবারের মতো তিনি জি-ফাইভের জন্য নজরুল ইসলাম রাজুর পরিচালনায় একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। শিগগিরই এর শুটিং শুরু হবে।

এদিকে ওটিটির জন্য কনটেন্ট নির্মাতাদের প্রতি বিশেষ অনুরোধ করেছেন রোজী সেলিম। তিনি বলেন, ‘আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যকে প্রধান্য দিয়ে যেন ওয়েব সিরিজগুলো নির্মাণ করা হয়। কারণ ওটিটি প্লাটফর্মে সহজেই আমাদের কাজগুলো এখন দর্শক উপভোগ করতে পারবেন। নির্মাতাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার যেন তা নিয়ে কোনো বিতর্ক না থাকে।

যথাযথভাবে শিল্প সম্মতভাবেই যেন উপস্থাপন করা হয়। তাহলে আমরা আমাদের নিজের সংস্কৃতির প্রতি, নিজস্ব ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো। আগামী প্রজন্ম এখান থেকেই জানার সুযোগ পাবে। শিল্পী হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে সচেতনভাবে কাজ করার।’ এদিকে আজ থেকে তিনি বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বউ শ্বাশুড়ি’র শুটিংয়ে অংশ নিবেন।

এছাড়া আগামীকাল থেকে টানা কয়েকদিন তিনি মামুনুর রশীদ পরিচালিত বিটিভির ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’র শুটিংয়েও অংশ নিবেন। পরবর্তীতে বিটিভিতেই প্রচার শুরু হওয়া অনিমেষ আইচ রচিত ও পরিচালিত ‘এখানে কেউ থাকেনা’র শুটিংয়ে অংশ নিবেন, যার শুটিং হবে ঢাকায় ও টাঙ্গাইলের মধুপুরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App