×

বিনোদন

‘জামানের বউয়ের পরকীয়ার ষড়যন্ত্রের শিকার' আদালতে বললেন পিয়াসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৬:০৯ পিএম

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তিন দিনের রিমান্ড শেষে সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

এ রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় পিয়াসা সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘জামান ও জামানের বউকে খোঁজেন। বাঁচানোর মালিক জামান। আমরা তার বউয়ের পরকীয়ার ষড়যন্ত্রের শিকার। আমাদের না ধরে ওই প্রস্টিটিউটকে ধরেন। আমরা তার ষড়যন্ত্রের শিকার’। কিন্তু কে এই জামান প্রশ্ন করা হলে এর উত্তর না দিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকবার জামান ও তার স্ত্রীকে খোঁজার কথা বলতে থাকেন। এরপর তাকে আদালতের গারদখানায় নেওয়া হয়।

এর আগে এদিন দুপুরে তিন দিনের রিমান্ড শেষে পিয়াসাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানি শুরু হলে ভাটারা থানার মামলায় পাঁচ দিন ও গুলশান থানার মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। এসময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে পিয়াসাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া গত ৬ আগস্ট শুনানি শেষে আদালত পিয়াসাকে গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট রাত ১০ টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App