×

বিনোদন

নতুন গান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ০৮:১৩ পিএম

নতুন গান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

ড. দেবপ্রসাদ দাঁ ও খোকন কুমার রায়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে। গানটি রচনা করেছেন গীতিকবি খোকন কুমার রায়।

‘বঙ্গবন্ধু বন্ধু তুমিই এই দুঃখিনী বাংলার/ তোমারই রক্তে এঁকেছি বৃত্ত এই স্বাধীন পতাকার’-এমন কথার গানটি গত বুধবার ইউটিউবে প্রকাশিত হয়েছে।

আদ্রিতা মুভিজের ব্যানারে গানটির সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও সংগীতশিল্পী ড. দেবপ্রসাদ দাঁ।

গান প্রসঙ্গে গীতিকবি খোকন কুমার রায় বলেন, ‘সহজ কথা ও হৃদয়গ্রাহী উপস্থাপনায় গানটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা অর্জনে বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তার নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে।’

তিনি আরও জানান, বঙ্গবন্ধু বাঙালির প্রাণ জুড়ে বেঁচে আছেন। তার সুযোগ্য কন্যা দেশের হাল ধরেছেন। দিনরাত কাজ করে চলেছেন দেশকে উন্নয়নের নতুন সোপানে পৌঁছে দিতে। এ কথাটিই বলতে চেয়েছেন কবি খোকন কুমার রায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App