×

বিনোদন

মধ্যরাতে ‘রেভ পার্টি’ করতে গিয়ে আটক শাহরুখ পুত্র আরিয়ান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:২৯ পিএম

মধ্যরাতে ‘রেভ পার্টি’ করতে গিয়ে আটক শাহরুখ পুত্র আরিয়ান

আরিয়ান খান ও শাহরুখ খান

মধ্যরাতে ‘রেভ পার্টি’ করতে গিয়ে আটক শাহরুখ পুত্র আরিয়ান

বিলাসবহুল জাহাজে মাদক পার্টিতে মাদক সেবনের অভিযোগে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। খবর আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে যাত্রীর ছদ্মবেশে আরিয়ানসহ ১০ জন কর্ডেলিয়া নামের একটি বিলাসবহুল জাহাজে ওঠেন। জাহাজটি মুম্বাই ছেড়ে গেলে তারা ‘রেভ পার্টি’ শুরু করে। এরপর মাতাল অবস্থায় তারা ধরা পড়েন।

এনসিবির কাছে খবর ছিলো, কর্ডেলিয়া জাহাজে মাদক সেবন করা হচ্ছে। হাতেনাতে ধরে ফেলা হয় ওই দলকে। বাজেয়াপ্ত করা হয় অনেকগুলো নিষিদ্ধ মাদক। এর মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএ অন্যতম। এনসিবির অভিযানে ১০ জনকে আটক করা হয়।

এনসিবি-র বিভাগীয় পরিচালক সমীর ওয়াংখেড়ে এক বিবৃতিতে জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ মুম্বাইয়ের বলার্ড এস্টেট অফিসে আছেন তিনি।

আটক হওয়া ওই ১০ জনের দলে আছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তা ছাড়া কেবল বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। গত বছরের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মধ্য দিয়ে বলিউড তারকাদের মাদক সেবনের বিষয়টি জানাজানি হয়ে যায়। সুশান্তের আত্মহত্যার কারণে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুরসহ আরও অনেক তারকাই আদালতের জেরার মুখে পড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App