×

বিনোদন

মিউজিক জগতে পা রাখল বাপ্পি লাহিড়ির নাতি রেগো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:২৩ পিএম

মিউজিক জগতে পা রাখল বাপ্পি লাহিড়ির নাতি রেগো

বাপ্পি এবং রেগো

মিউজিক জগতে পা রাখল বাপ্পি লাহিড়ির নাতি রেগো

বাপ্পি এবং রেগো

মিউজিক জগতে পা রাখল বাপ্পি লাহিড়ির নাতি রেগো

দাদু বাপ্পি লাহিড়ির পথে হেঁটে সংগীত জগতে পা রাখল নাতি। সংগীত শিল্পীর নাতি রেগো-বি'এর নতুন গান মুক্তি পেয়েছে। সারেগামাপা থেকে ‘বাচ্চা পার্টি’ নামে একটি গান মুক্তি পেয়েছে। এই গানের মাধ্যমেই মিউজিক জগতে পথ চলা শুরু করল সে। খবর হিন্দুস্তান টাইমস।

এই মিউজিক ভিডিওতে রেগো'র সঙ্গে অনেক খুদে শিল্পীকে দেখা গেছে। তাদের নেতৃত্বে রয়েছে রেগো। বাচ্চা পার্টি, প্রচুর এনার্জিতে ভরপুর এই গান দারুণ পছন্দ করেছে শ্রোতারা। নাতির এই গানে উচ্ছ্বসিত খোদ বাপি লাহিড়িও।

নাতির এই নতুন পথচলা সম্পর্কে সংবাদমাধ্যমকে প্রথিতযশা সংগীতশিল্পী বলেন, ‘এত অল্প বয়সে আমাপর নাতি মিউজিকে কেরিয়ার শুরু করেছে, এতে আমি দারুণ খুশি, গর্বিতও। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সমীরকে ধন্যবাদ ও রেগোর মধ্যে যে চমক আছে তা খুঁজে বের করেছে।’

তিনি আরও বলেন, ‘সারেগামার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। ওরা যে রেগোকে এই সুযোগ দিয়েছে, তার জন্যও ধন্যবাদ। রেগো দ্রুত শিখতে পারে। আর কী কী সুযোগ ওর জন্য অপেক্ষা করছে, তা জানার অপেক্ষায় থাকব।’

https://youtu.be/9YfRfU6iSQo  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App