×

ইউরোপ

ইউক্রেনের মার্কেটে রাশিয়ার হামলায় নিহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৮:৫৭ এএম

ইউক্রেনের মার্কেটে রাশিয়ার হামলায় নিহত ১৪

রাশিয়ার হামলা

ইউক্রেনের পূর্বঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ হতাহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পেস্টে বলেছেন, দোনেৎস্ক অঞ্চলে কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। খবর কিয়েভ পোস্টের।

ইউক্রেনের কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আগুন নেভানো হয়েছে বলে পরবর্তীতে জানিয়েছেন দেশটির  স্বরাষ্ট্রমন্ত্রী।

জেলেনস্কি বলেছেন, রুশ সন্ত্রাসীরা একটি সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে।  ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে।  জরুরি সেবাকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন।

কস্টিয়ান্তিনিভকা শহর পূর্ব ইউক্রেইনের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত। দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন সরকারের কব্জায় থাকা অংশগুলো নিয়মিতই রাশিয়ার গোলা ও বিমান হামলার শিকার হয়।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্তিন এক্সে কস্টিয়ান্তিনিভকা শহরে মৃতের সর্বশেষ সংখ্যা জানাতে গিয়ে বলেছেন, যুদ্ধক্ষেত্রে কোনও পরিস্থিতিতেই বেসামরিক নাগরিকদেরকে হামলা নিশানা করা ঠিক না।

তবে রাশিয়া পূর্ব ইউক্রেনের ওই শহরটিতে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। রাশিয়া বরাবরই যুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার কথা অস্বীকার করে আসছে।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে ২৯ মাসে রাশিয়া হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App