×

ইউরোপ

শনিবার থেকে অস্ট্রিয়ায় গ্যাস বন্ধ রাশিয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:০৯ এএম

শনিবার থেকে অস্ট্রিয়ায় গ্যাস বন্ধ রাশিয়ার

অস্ট্রিয়ায় গ্যাস বন্ধ রাশিয়ার

রাশিয়া শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়ায়। এই সিদ্ধান্ত ইউরোপে তাদের সবশেষ যেসব দেশে গ্যাস সরবরাহ রয়েছে সেখানে দ্রুত ইতি টানার ইঙ্গিত দিচ্ছে মস্কো।

এই স্থগিতাদেশের ফলে রাশিয়া এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় উল্লেখযোগ্য গ্যাস সরবরাহ করবে। খবর রয়টার্সের।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো রাশিয়া।

পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করেছিল অস্ট্রিয়া। এ জন্য ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি।

এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের চেকোস্লোভাকিয়ায় হামলার কয়েক মাস আগেই হয়। তবে এ বছর রাশিয়ার গ্যাজপ্রম এবং অস্ট্রিয়ার ওএমভি-এর মধ্যে একটি চুক্তিগত বিরোধের কারণে এই সম্পর্কের সমাপ্তি ঘটবে।

মধ্য ইউরোপীয় গ্যাস হাব প্ল্যাটফর্মে এক নোটিশে ওএমভি জানিয়েছে, গ্যাজপ্রমের তরফ থেকে তাদের বলা হয়েছে, শনিবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে গ্যাজপ্রম।

ইউরোপের কয়েকটি দেশ যারা এখনো রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল তাদের একটি অস্ট্রিয়া। কারণ এই মহাদেশের বাকি দেশগুলো ইউক্রেনে রুশ হামলার পর থেকে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি পুরোপুরো কমিয়ে দেয়।

ওএমভি জানিয়েছে, তারা রাশিয়ার গ্যাস বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসের মাধ্যমে আমদানি করা গ্যাসের মাধ্যমে তারা এখনো গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে পারবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App