×

ইউরোপ

বরফের নিচে ১৯৫৯ সালের ঘাঁটির সন্ধান পেল নাসার বিজ্ঞানীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

বরফের নিচে ১৯৫৯ সালের ঘাঁটির সন্ধান পেল নাসার বিজ্ঞানীরা

ছবি : ইন্টারনেট

নাসার বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের বরফের নিচে একটি গোপন সামরিক ঘাঁটির সন্ধান পেয়েছে, যা শীতল যুদ্ধের সময় নির্মাণ করা হয়েছিল। ‘ক্যাম্প সেঞ্চুরি’ নামের এই ঘাঁটি বরফের প্রায় ১০০ ফুট গভীরে চাপা পড়ে রয়েছে। এটি ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিল।  

সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধ চলাকালে এ ঘাঁটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র। ২১টি সুড়ঙ্গ নিয়ে ৯ হাজার ৮০০ ফুট এলাকায় বিস্তৃত ছিল ক্যাম্প সেঞ্চুরি। এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি। এ ঘাঁটির পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। সেখানে তাপমাত্রা ৫৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত; কখনও কখনও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৩ কিলোমিটার। ঘাঁটিতে ২০০ মার্কিন সেনা থাকতেন। ১৯৬৭ সালে বন্ধ হয়ে যাওয়া ঘাঁটিটি বরফের কারণে দীর্ঘস্থায়ী হয়নি। এ সময় ৪৭ হাজার গ্যালন পরমাণু বর্জ্যও জমা হয়, যা এখনও বরফের নিচে রয়েছে। এ কারণে গ্রিনল্যান্ডের এ বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। 

নাসার উন্নত রাডার প্রযুক্তি ইউএভিএসএআর ব্যবহার করে ক্যাম্প সেঞ্চুরির বিস্তারিত ছবি তোলা হয়। এ প্রযুক্তি বরফের নিচের গঠন ও বস্তুর পরিষ্কার নকশা তৈরি করতে সক্ষম। ক্যাম্প সেঞ্চুরি তার গোপন প্রকল্পের কারণে শীতল যুদ্ধের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হয়ে রয়ে গেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App