×

ইউরোপ

একদিনে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস করলো রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

একদিনে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস করলো রাশিয়া

ইউক্রেনের সেনাবাহিনীর ৫০৫ জন সেনা সদস্যকে হত্যা করেছে। ছবি : সংগৃহীত

একদিনে ১০৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সের তৈরি দুটি গাইডেড বোমা, মার্কিন তৈরির সাতটি এইচআইএমএআরএস রকেট প্রজেক্টাইল এবং ১০৩টি ফিক্সড-উইং ড্রোন ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ছয়দিনে সামরিক বিমানঘাঁটি, একটি গোলাবারুদ প্ল্যান্ট, ড্রোনের গুদাম এবং সেনা সমাবেশে হামলা করেছে রাশিয়ার সেনারা। 

কৃষ্ণসাগরে রাশিয়ার রণতরী একদিনে আটটি ইউক্রেনের মনুষ্যবিহীন সারফেস ভেসেল ধ্বংস করেছে। এছাড়া, রাশিয়ার সেনাসদস্যরা কয়েকদিনের অভিযানে ইউক্রেনের সেনাবাহিনীর ৫০৫ জন সেনা সদস্যকে হত্যা করেছে বলে দাবি করছে।

আরো পড়ুন : ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস পাঠানো বন্ধ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App