×

ইউরোপ

জার্মানিতে আতশবাজির বিশৃঙ্খলায় নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম

জার্মানিতে আতশবাজির বিশৃঙ্খলায় নিহত ৫

ছবি : সংগৃহীত

জার্মানিতে নতুন বছর উদযাপনের সময় আতশবাজি ব্যবহারের ফলে সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত পাঁচজন নিহত হয়। সেই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত অনেক কর্মীও আহত হয়েছেন। আতশবাজির ব্যক্তিগত ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার দাবি যখন জোরালো হচ্ছে, তখনই এমন মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে।  

পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্যে দুজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন ৪৫ বছর বয়সি ব্যক্তি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ‘আতশবাজির বোমা’ ব্যবহারের সময় প্রাণ হারান।  

বার্লিনে নতুন বছরের রাতে প্রায় ১,৯০০টি ঘটনায় সাড়া দিয়েছে স্থানীয় দমকল বিভাগ, যা গত বছরের তুলনায় প্রায় ৩০০টির বেশি। এ সময় অন্তত ১৩টি স্থানে জরুরি সেবাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী সারাদেশে ৩৩০ জনকে আটক করা হয়েছে।  

মিউনিখে ভুল দিকে নিক্ষিপ্ত আতশবাজির কারণে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ব্যালকনিতে অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন শিশু গুরুতর আহত হয়। এদের মধ্যে ১৪ বছর বয়সি একজন কিশোরের হাত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এই পরিস্থিতিতে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন।  

পরিবেশবাদী সংস্থা ডয়েচে উমভেল্টহিলফে আতশবাজির ব্যক্তিগত ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে এটিকে ‘মানুষের জন্য ভয়াবহ এক রাত’ বলে অভিহিত করেছে।  

বিবিপিকের ইনগো শুবার্ট সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, অবৈধ ও ঘরে তৈরি আতশবাজিগুলোকে বৈধ ও পরীক্ষিত পণ্যের সঙ্গে এক করে দেখা উচিত নয়।  

জরুরি সেবাকর্মীদের প্রতি সহিংসতা বন্ধে জার্মান সরকারকে কঠোর পদক্ষেপ নিতে এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।  


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App