×

ইউরোপ

স্কটল্যান্ডে রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:০৪ এএম

স্কটল্যান্ডে রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডের অন্যতম ব্যস্ত রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় একটি ঐতিহাসিক ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আংশিক ধসে পড়েছে। ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের ইউনিয়ন স্ট্রিট এলাকায়।

রোববার (৮ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে চারতলা একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। আগুনের তীব্রতায় ভবনটির একটি অংশ ধসে পড়ে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রাতের আকাশের নিচে গম্বুজ আকৃতির ছাদের চারপাশে কমলা রঙের বিশাল শিখা জ্বলছে এবং একটি ক্রেনের সাহায্যে শক্তিশালী পানির ধারা নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।

দমকল বাহিনী জানায়, আগুন নিয়ন্ত্রণে বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘটনাস্থলে সর্বোচ্চ সময়ে ১৫টি ফায়ার ইউনিট এবং বিশেষ সরঞ্জাম পাঠানো হয়। এর মধ্যে তিনটি উচ্চতায় কাজ করার বিশেষ যান এবং একটি উদ্ধারকারী দলও মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন : স্পেনকে বাণিজ্যিকভাবে ‘একঘরে’ করার হুমকি ট্রাম্পের

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জরুরি সেবাকর্মীদের চলমান তৎপরতার জন্য ধন্যবাদ জানান তিনি। সবাইকে ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা মেনে চলা, এলাকা এড়িয়ে চলা এবং নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে গ্লাসগো সেন্ট্রালের যুক্তরাজ্য জুড়ে নিয়মিত রেল পরিষেবা রয়েছে যার মধ্যে এডিনবার্গ এবং লন্ডনের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণে আপাতত স্টেশনটি বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ব্রিটেনের ন্যাশনাল রেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App