×

পরীক্ষা

জানা গেলো এসএসসির ফরম পূরণের তারিখ ও ফি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম

জানা গেলো এসএসসির ফরম পূরণের তারিখ ও ফি

বিজ্ঞান বিভাগের ফরম পূরণের ফি বাবদ দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। ছবি : সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। যা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীদের ১০০ টাকা ফি বেড়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ১০ ডিসেম্বর। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। জরিমানাসহ ফি জমা দেয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

কোন বিভাগে কত ফি

ব্যবহারিক ও কেন্দ্র ফিসহ মানবিক ও ব্যবসা বিভাগের একজন শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ‍২ হাজার ১২০ টাকা ফরম পূরণের ফি আদায় করতে পারবে স্কুলগুলো। বিজ্ঞান বিভাগের ফরম পূরণের ফি বাবদ দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। বিলম্ব ফি সর্বোচ্চ একশ টাকা নিতে পারবে। নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীর কাছ থেকে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।

আরো পড়ুন : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেন্ড স্কলারশিপ ঘোষণা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App