×

পরীক্ষা

এসএসসি ২০২৬

প্রবেশপত্র বিতরণ ও সংশোধনের সময়সূচি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম

প্রবেশপত্র বিতরণ ও সংশোধনের সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা উপলক্ষে প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে এবং ৭ এপ্রিলের মধ্যে কেন্দ্রের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তা বিতরণ সম্পন্ন করতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষাকেন্দ্রগুলোর সব কেন্দ্রসচিবকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সূচি অনুযায়ী, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কেন্দ্রসচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ এপ্রিল। আর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রসচিবরা প্রবেশপত্র পাবেন ৬ এপ্রিল।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। কেন্দ্রসচিব নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষক স্বাক্ষর সত্যায়িত করে প্রবেশপত্র গ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র নেওয়ার অনুমতি দেওয়া যাবে না।

এছাড়া কেন্দ্রসচিবদের ৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রবেশপত্রে কোনো ধরনের ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করা হলে পরীক্ষায় সৃষ্ট জটিলতার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর বর্তাবে বলে জানানো হয়েছে।

ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, পিতামাতার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ভুলের বিবরণ ও সঠিক তথ্য উল্লেখ করে আবেদন জমা দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App