×

পরীক্ষা

প্রধান শিক্ষক নিয়োগে প্রথম ধাপ শেষ, এবার মৌখিক পরীক্ষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

প্রধান শিক্ষক নিয়োগে প্রথম ধাপ শেষ, এবার মৌখিক পরীক্ষা

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ পরীক্ষার (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) এমসিকিউ ফল প্রকাশ করেছে। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফল প্রকাশ করা হয়।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন।

প্রকাশিত ফলাফলে ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যারা পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পদভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে ফলাফল জানানো হবে।

এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনবোধে বিধি অনুযায়ী ফলাফল সংশোধনের অধিকারও সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের জন্য ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে প্রথমবারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App