×

পরীক্ষা

‘প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

‘প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার’

ছবি: সংগৃহীত

সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। 

সম্প্রতি এ সম্পর্কিত ছড়িয়ে পড়া ফটোকার্ড ও ভিডিও ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সম্প্রতি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিটিভির নামে সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষক একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি শিক্ষামন্ত্রীর বরাতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট যাচাই করে এমন কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি। 

পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, আলোচিত দাবিটিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন। 

অর্থাৎ, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি। 

সুতরাং, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ‘সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বিটিভির বরাতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App