×

পরীক্ষা

এইচএসসি পরীক্ষা চলবে: ঢাকা বোর্ড চেয়ারম্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

এইচএসসি পরীক্ষা চলবে: ঢাকা বোর্ড চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

আরো পড়ুন : শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

তিনি বলেন, আমরা ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানিয়েছি। দেশের সার্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় সিদ্ধান্ত হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব শিক্ষা বোর্ডে পরীক্ষা চলমান থাকবে।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ভার্চুয়াল সভাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

বান্দরবানে ৮ দিনে মৃত্যু ৭

বন্যা-পাহাড়ধস বান্দরবানে ৮ দিনে মৃত্যু ৭

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App