×

আমদানি-রপ্তানি

ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৯:১৪ এএম

ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ

আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা। ছবি : সংগৃহীত

গত দুই দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৯৩ টন কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পর্যন্ত ভারত থেকে আমদানি করা হয় ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। এর আগে সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুদিনে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

বেনাপোল দিয়ে কাঁচামরিচ আমদানি হওয়ায় বন্দরের বিভিন্ন মহলে দেখা দিয়েছে স্বস্তির নিশ্বাস। বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী জোগান ঠিক রাখতে মরিচ আমদানি করা হচ্ছে। সাধারণ মানুষের আশা, আমদানির ফলে এবার মরিচের দাম কমবে।

বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। দেশে অস্থিতিশীল বাজার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে মরিচের আমদানি করা হয়েছে। দুর্গাপূজার কারণে বেনাপোল বন্দর বন্ধ ছিল গত পাঁচ দিন। সোমবার বন্দর খুলে যাওয়ায় একদিনেই ভারত থেকে এসেছে ৫৮২ টন মরিচ। মঙ্গলবার ৫০টি ট্রাকে আসা মরিচবোঝাই ট্রাকগুলো খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, সোমবার দেশের ২৮ আমদানিকারক দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ভারতীয় গাড়িতে প্রায় ১১ টন কাঁচামরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ককর পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করে।

আরো পড়ুন : ডিমের আমদানি শুল্ক কমলো

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App