×

আমদানি-রপ্তানি

ভারত থেকে আমদানি বন্ধ, বাড়লো আলু-পেঁয়াজের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৫ এএম

ভারত থেকে আমদানি বন্ধ, বাড়লো আলু-পেঁয়াজের দাম

মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। ছবি : সংগৃহীত

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এমনকি আগের এলসি করা এসব পণ্যও আটকে দিয়েছে প্রতিবেশী ওই দেশ। এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বাড়ছে দফায় দফায়।

গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা। আলুও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে আরো ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।

বুধবার চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। আগামীতে কখন আসবে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।

আরো পড়ুন : ভারত থেকে সব পণ্য রপ্তানি বন্ধ

শিবগঞ্জ কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী বলেন, গত সোমবার ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। মঙ্গলবার কিনতে হয়েছে ৮০ টাকা কেজি। তাই বিকেল থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি করছি। বুধবার কয়েকজনের কাছে পেঁয়াজ না পাওয়ায় ৫ টাকা বেশি দিয়ে কিনলাম। দাম আরো বাড়তে পারে।

আতাউর রহমান নামে খুচরা আলু ব্যবসায়ী বলেন, আলুর দাম তেমন বাড়েনি। মঙ্গলবার বিক্রি করেছি ৭০ টাকা কেজি। বুধবার বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। তবে বৃহস্পতিবার থেকে বেশি দাম ধরবে বলে জানিয়েছেন আড়তদাররা।

সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকেই সোনামসজিদ বন্দরে এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখন আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App