×

আমদানি-রপ্তানি

হিলি স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

হিলি স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ দেশের সকল স্থলবন্দর দিয়ে তিন দিন ভারত থেকে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডল। 

তিনি জানান, দেশে আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে সরকার বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে আমাদের সম্মতি দিয়েছে। আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হবে। 

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার দুই দিন ছুটি ঘোষণা করেছে। এর ফলে বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি হবে না। শুক্রবার রয়েছে সাপ্তাহিক ছুটি। তাই সব মিলিয়ে এই তিন দিনে বন্দরে সব কার্যক্রম বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App