×

আমদানি-রপ্তানি

ভারত থেকে এলো আরো ৭ হাজার টন ডিজেল

Icon

মোস্তাফিজুর রহমান বকুল পার্বতীপুর (দিনাজপুর) থেকে

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম

ভারত থেকে এলো আরো ৭ হাজার টন ডিজেল

ছবি : সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরো ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এসব ডিজেল ডিপোতে পৌঁছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ২০ এপ্রিল থেকে ভারতের শিলিগুড়ি নুমালিগড় টার্মিনাল থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তির আওতায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে আরো উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল আসবে বলে ডিপো কর্তৃপক্ষ আশা করছে।

আরো পড়ুন : প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ৪৪ হাজার টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এই ডিপোতে এসেছে।

এর আগে ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন এবং ১১ এপ্রিল ৮ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়। ফলে চলতি মাসে এখন পর্যন্ত পাইপলাইনে মোট ১৩ হাজার টন ডিজেল এসেছে। এপ্রিল মাসে চারটি চালানের মাধ্যমে ভারত থেকে মোট ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

জুলাই নিয়ে চমকের মন্তব্য সম্পর্কে যা জানালো ফ্যাক্টচেক

জুলাই নিয়ে চমকের মন্তব্য সম্পর্কে যা জানালো ফ্যাক্টচেক

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৬৫

শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৬৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App