×

ফিচার

বায়োগ্যাস প্ল্যান্টে স্বাবলম্বী গোয়াইনঘাটের বিলাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পিএম

বায়োগ্যাস প্ল্যান্টে স্বাবলম্বী গোয়াইনঘাটের বিলাল

কোয়েল পাখির খামারি বিলাল উদ্দিন। ছবি: ভোরের কাগজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোয়েল পাখির খামারি বিলাল উদ্দিন বর্জ্য ও বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে গ্যাস উৎপাদনের মাধ্যমে তা থেকে প্রতি মাসে ৪০ হাজার টাকা বিদ্যুৎ বিল ও পাঁচটি পরিবারের রান্নার জ্বালানি খরচ চালিয়ে যাচ্ছেন যার ফলে এই খরচের টাকা তার মাসিক আয় হিসাবে যুক্ত করে তিনি আজ স্বাবলম্বী হয়ে উঠেছেন ৷

তিনি তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং বর্তমান ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

তার সাথে আলাপকালে জানা যায় যে ২০১৪ সালে তিনি বাড়ির ছাদে বড় পরিসরে পরীক্ষামূলকভাবে ২ হাজার কোয়েল পাখি দিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে ৩০ হাজার কোয়েল পাখি রয়েছে। কোয়েল পাখির ডিম থেকে ২০ দিন অন্তর অন্তর ১৫ হাজার বাচ্চা ফুটিয়ে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন তিনি। পাখির খাদ্য ও পাঁচজন শ্রমিকের খরচ প্রায় লাখ টাকা পরিশোধ করে ও প্রতিমাসে তার চল্লিশ হাজার টাকার মত আয় হয়। পাশাপাশি তার একটি ছাদ বাগানও রয়েছে। যেখানে বিভিন্ন রকমের শীতকালীন সবজি ফলিয়ে বছরের ১২ মাস  পারিবারিক খাদ্য চাহিদা মিটিয়ে থাকেন।

খামারি বিলাল উদ্দিন জানান খামারের বর্জ্যের দুর্গন্ধে এক সময় ওই এলাকায় টিকে থাকা তার জন্য দায় হয়ে গিয়েছিল। এখন সেই বর্জ্যই আর্শীবাদ হয়ে ওঠেছে এলাকাবাসীর জন্য। বর্জ্য থেকে তৈরি হওয়া বায়োগ্যাস বিদ্যুৎ ও জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। পরিবেশবান্ধব ও কম খরচ হওয়ায় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহৃত বর্জ্যের উচ্ছিষ্ট অংশ ব্যবহার হচ্ছে কৃষি জমির জৈবসার হিসেবে। বর্তমানে তার ট্যাংকিতে দুই টনের মত জৈব সার মজুদ রয়েছে।

বিলাল উদ্দিন বলেন, ‘আমার খামারের বিষ্ঠা ফেলে দিতে হতো যার দুর্গন্ধ বের হয়ে পরিবেশ দূষিত হচ্ছিল। পরিবেশের কথা মাথায় রেখে ২০১৯ সালে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করি। চার বছর ধরে এখন আর পরিবেশ দূষিত হয় না। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাস দিয়ে নিজের বাসার ৫ টি পরিবারের রান্নার কাজ চলছে।

কোয়েল পাখির বাচ্চার দুটি গাডারে তাপ দিতে দুই বাল্বের যে বিদ্যুৎ বিল আসতো কোন কোন মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত সেই বিদ্যুৎ বিল এখন আর দেয়া লাগছে না। ভবিষ্যতে বায়োগ্যাস প্লান্ট এর পরিধি বাড়িয়ে তার মাধ্যমে আশেপাশের বাসাবাড়িতে গ্যাসের সংযোগ প্রদানের পরিকল্পনাও রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App