×

খাবার

গরমে আরাম দেবে এক গ্লাস লিচুর আইস টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৫৭ এএম

গরমে আরাম দেবে এক গ্লাস লিচুর আইস টি

ছবি: সংগৃহীত

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে জনসাধারণের জীবন নাজেহাল অবস্থা। এ অবস্থায় মানুষ যদি একটু ঠান্ডা পানীয় পায় তাহলে মেলে একটুখানি স্বস্থি। বর্তমানে বেশ পরিচিত আইস টি, যা শুধু তৃষ্ণা মেটায় না, শরীকে ঠাণ্ডা ও সতেজ রাখতেও বেশ সাহায্য করে। এই এক গ্লাস আইস টি ক্লান্তি দূর করে মনকে করে তোলে হালকা। এখন সাধারণ দুধ-চায়ের পাশাপাশি গ্রিন টি, হারবাল টি, তুলসি বা পুদিনা দিয়ে আইস টি বানানোর চলও বেড়েছে। তবে লিচুর আইস টি অনেকের কাছেই নতুন স্বাদের অভিজ্ঞতা হতে পারে। মিষ্টি ও সতেজ এই পানীয় গরমের দিনে দারুণ আরাম দেয় এবং সহজেই ঘরে বানানো যায়।

উপকরণ: লিচুর আইস টি বানাতে যা যা প্রয়োজন

-লিচুর টুকরা ১ কাপ

-লিচুর রস ১ কাপ

-পানি ৩ কাপ

-টি-ব্যাগ ২টি

-মধু ২ চা চামচ

-বরফ প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি: যেভাবে বানাবেন

প্রথমে গরম পানিতে টি-ব্যাগ দিয়ে ৫–১০ মিনিট ঢেকে রাখুন, যাতে চায়ের রং ও স্বাদ ভালোভাবে বের হয়। এরপর চা ছেঁকে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন।

এদিকে বিচি ছাড়া তাজা লিচু ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে রস বা পিউরি তৈরি করুন। একটি গ্লাসে বরফ দিন, এরপর ঠান্ডা চা, লিচুর রস ও মধু মিশিয়ে ভালোভাবে নাড়ুন। উপর থেকে লিচুর টুকরা, লেবু ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপস

-তাজা ও মিষ্টি লিচু ব্যবহার করলে স্বাদ ভালো হবে

-খুব গাঢ় চা না করাই ভালো, এতে লিচুর স্বাদ হারিয়ে যেতে পারে

-চা ঠান্ডা হওয়ার পরই বরফ দিন, না হলে স্বাদ হালকা হয়ে যায়

-পরিবেশনের ঠিক আগে বরফ দিলে আইস টি বেশি সতেজ থাকে

-গ্লাসে লিচুর টুকরা দিলে দেখতে ও খেতে দুটোই ভালো লাগে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App