×

ফুটবল

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

ছবি: সংগৃহীত

চোটের কারণে দীর্ঘ এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে আল নাসরকে ৫-২ গোলের বড় ব্যবধানে জিতিয়েছেন তিনি।

আল নাসরের অধিনায়ক রোনালদো এই ম্যাচে দুই গোল করে তার ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৬৭-এ উন্নীত করেন, যা তাকে ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলকের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রোনালদো ৮৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। তার এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে পর্তুগাল দলের জন্যও ইতিবাচক বার্তা হিসেবে ধরা হচ্ছে।

ম্যাচে রোনালদো ছাড়াও আল নাসরের হয়ে জোড়া গোল করেন সেনেগালিজ তারকা সাদিও মানে এবং একটি গোল করেন আব্দুল্লাহ আল হামদান। অন্যদিকে, আল নাজমা দুই গোল করে ব্যবধান কিছুটা কমায়।ক

ম্যাচে একটি নাটকীয় মুহূর্তও তৈরি হয়, যখন রোনালদোর একটি গোল প্রথমে বাতিল করা হয়। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হলে তিনি তার স্বাভাবিক উদযাপনে ফিরে যান।

সৌদি প্রো লিগে ১০০ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৯৭ গোল করেছেন রোনালদো, যা তাকে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে রেখেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আবদেররাজ্জাক হামদাল্লাহ, যার গোল সংখ্যা ৫৮।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পে স্কেল ইস্যুতে আইএমএফের চাপ, শক্ত অবস্থানে সরকার

পে স্কেল ইস্যুতে আইএমএফের চাপ, শক্ত অবস্থানে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App