×

ফুটবল

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

ছবি : সংগৃহীত

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মার্কিন নাগরিক ও মানবাধিকার সংস্থা বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিয়ে একটি সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সময় যুক্তরাষ্ট্রে “ক্রমবর্ধমান স্বৈরতন্ত্র ও সহিংসতা” নিয়ে দর্শকদের সতর্ক থাকা উচিত।

সংস্থাগুলোর দাবি, ফিফা, আয়োজক শহর বা মার্কিন সরকারের পক্ষ থেকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ বা নিশ্চয়তা না থাকায় এই সতর্কতা জারি করা প্রয়োজন হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, দর্শকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নির্বিচারে বাধা দেওয়া হতে পারে, অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা হতে পারে এবং ফোন বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও আক্রমণাত্মক তল্লাশি চালানো হতে পারে। এতে লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও মিনিয়াপোলিসসহ বিভিন্ন শহরে অভিবাসন অভিযান ও বর্ণবাদী প্রোফাইলিংয়ের অভিযোগের কথাও বলা হয়েছে।

আরো পড়ুন : বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নিতে চায় ট্রাম্প প্রশাসন

এদিকে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান জিওফ ফ্রিম্যান বলেন, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নীতি নিয়ে কিছু উদ্বেগ থাকলেও তা অতিরঞ্জিত করা হচ্ছে। তিনি বলেন, গত বছরই প্রায় ৬৭ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন।

অন্যদিকে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি মানবাধিকারকে সম্মান করে এবং সেগুলোর সুরক্ষায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ১১টি স্টেডিয়াম পাশাপাশি কানাডার দুটি ও মেক্সিকোর তিনটি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App