×

ফুটবল

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা বার্সেলোনার ঘরে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:০৪ এএম

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা বার্সেলোনার ঘরে

ছবি: সংগৃহীত

এল ক্লাসিকোতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে তিন ম্যাচ বাকী থাকতে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। 

রোববার (১০ মে) দিবাগত রাতে ক্যাম্প ন্যুতে ১৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। দুটি নিশ্চিত গোল পায়নি রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার কারণে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এল ক্লাসিকো জিতে শিরোপা নিশ্চিত করে কাতালানরা। লিগে এটি বার্সার ২৯তম শিরোপা জয়।

খেলা শেষ হওয়ার বাঁশি বাজার সাথে সাথেই বার্সার খেলোয়াড় এবং কোচরা উল্লাসে মেতে ওঠেন। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ফ্লিক সমর্থকদের ধন্যবাদ জানান এবং নিজের দলকে একটি 'পরিবার' হিসেবে অভিহিত করেন।

লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে সরাসরি লিগ শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে রিয়াল ২-২ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল।

তিন ম্যাচ হাতে রেখে বার্সার সঙ্গে দুইয়ে থাকা রিয়ালের ব্যবধান ১৪ পয়েন্টের। বার্সার সংগ্রহ ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট, রিয়ালের সমান ম্যাচে ৭৭। বার্সা যদি বাকি তিন ম্যাচ হারেও, রিয়াল নিজেদের সব ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা বার্সেলোনার ঘরে

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা বার্সেলোনার ঘরে

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর, ক্ষতিপূরণ চেয়ে রিট

হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর, ক্ষতিপূরণ চেয়ে রিট

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App