×

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:১১ পিএম

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে হওয়া এই ড্রয়ে বাংলাদেশ পড়েছে 'বি' গ্রুপে। সাফের পর এশিয়ান মঞ্চেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের যুবারা।

গ্রুপের অন্য শক্তিশালী দুই প্রতিপক্ষ হলো স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়া। বাছাইপর্বের ম্যাচগুলো আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত হবে।

সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে আত্মবিশ্বাসী থাকলেও, মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে। গ্রুপের স্বাগতিক উজবেকিস্তান এবং শারীরিক শক্তিতে এগিয়ে থাকা সিরিয়ার বিপক্ষে খেলা বাংলাদেশের তরুণদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।

এবার এএফসি বাছাইপর্বে বেশ কিছু নতুন নিয়ম প্রবর্তন করেছে। মোট ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সাতটি সেরা রানার্সআপ দল চীনে অনুষ্ঠিত মূল পর্বে খেলার টিকিট পাবে। স্বাগতিক হিসেবে আসরে সরাসরি খেলবে চীন।

এএফসি সরাসরি সবাইকে বাছাই খেলার সুযোগ দিচ্ছে না। বিগত আসরগুলোতে বাজে পারফর্ম করা দলগুলোর জন্য ডেভেলপমেন্ট কাপের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বর্তমান বাছাইপর্বে থাকা ৮ গ্রুপের মধ্যে পয়েন্টের ভিত্তিতে সর্বনিম্ন ৬ দলকে আগামী বছরের ডেভেলপমেন্ট কাপ খেলতে হবে।

সাম্প্রতিক সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ভারতই এবার বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে পড়ায় লড়াইটি বেশ উত্তেজনাকর হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App