×

ফুটবল

মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার, অতঃপর..

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৫৪ এএম

মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার, অতঃপর..

ফাইল ছবি

ফুটবল বিশ্বকে আবারও আতঙ্কে ফেললেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ইউক্রেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি। তবে দ্রুত চিকিৎসা পাওয়ার পর জ্ঞান ফিরে এসেছে বলে জানিয়েছে ডেনিশ ফুটবল ফেডারেশন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘ক্রিশ্চিয়ান এরিকসেনের জ্ঞান ফিরেছে এবং পরিস্থিতি বিবেচনায় তিনি ভালো আছেন।’ ঘটনার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিট অতিবাহিত হওয়ার পর হঠাৎ মাটিতে পড়ে যান ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। সঙ্গে সঙ্গে মাঠে নেমে আসেন চিকিৎসকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডেনমার্ক ও ইউক্রেনের খেলোয়াড়রা তাকে ঘিরে মানববৃত্ত তৈরি করেন। কিছুক্ষণ চিকিৎসার পর এরিকসেনকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। স্বস্তির খবর হলো, মাঠ ছাড়ার সময় তিনি নিজেই হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন।

ডেনমার্ক দলের চিকিৎসক মর্টেন বোয়েসেন গণমাধ্যমকে বলেন, ‘ক্রিশ্চিয়ান ভালো আছে এবং নিজে হেঁটে মাঠ ছেড়েছে। যতদূর দেখেছি, তার পেসমেকার ঠিকভাবে কাজ করছে। সে কিছু সময়ের জন্য অচেতন ছিল, তবে খুব দ্রুত জ্ঞান ফিরে পায় এবং আমরা তার সঙ্গে কথা বলতে সক্ষম হই।

তিনি আরো জানান, ঘটনার কারণ জানতে এরিকসেনকে হাসপাতালে আরো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হবে। দলের খেলোয়াড়দের উদ্দেশে এরিকসেন নিজেই বার্তা দিয়েছেন যে তিনি ভালো আছেন।

এটি গত পাঁচ বছরে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচ চলাকালে এরিকসেনের মাঠে লুটিয়ে পড়ার ঘটনা। ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। তখন জরুরি সিপিআর দিয়ে তার জীবন রক্ষা করা হয়।

পরবর্তীতে তার শরীরে একটি ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার-ডিফিব্রিলেটর (আইসিডি) বসানো হয়, যা হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সহায়তা করে। সেই ঘটনার পর ইতালিয়ান ক্লাব ফুটবল ছাড়তে হলেও ২০২২ সালে আবারও পেশাদার ফুটবলে ফিরে আসেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ডেনমার্ক ও ইউক্রেন কোনো দলই জায়গা করে নিতে পারেনি। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে ডেনমার্ক ২-১ গোলে এগিয়ে ছিল।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App