×

ফুটবল

মেসি জাদুতে এগিয়ে আর্জেন্টিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৩১ এএম

মেসি জাদুতে এগিয়ে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

ম্যাচের শুরুটাই ছিল নাটকীয়তায় ভরপুর। আর্জেন্টিনা ও আলজেরিয়া দুই দলই বল জালে পাঠালেও শেষ পর্যন্ত কেউই সেই আনন্দ উদযাপন করতে পারেনি। কারণ অফসাইডের কারণে বাতিল হয়ে যায় দুটি গোলই।

ফলে লিওনেল মেসির মতো আলজেরিয়ার ফরোয়ার্ড ফারেস চাইবির উদযাপনও থেমে যায় মাঝপথে। তবে ১৭ মিনিটে আর অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনা অধিনায়ককে। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। মেসির শক্তিশালী শট ঠেকাতে ঝাঁপিয়ে পড়েছিলেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। কিন্তু বলের গতির কাছে হার মানতে হয় তাকে।

এবারের বিশ্বকাপে এটি মেসির প্রথম গোল। এর মাধ্যমে তিনি কিলিয়ান এমবাপ্পের একটি কীর্তিতেও ভাগ বসিয়েছেন। কয়েক ঘণ্টা আগেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসিকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠেছিলেন ফরাসি অধিনায়ক। তবে গোল করে এবার তাকে ছুঁয়ে ফেলেছেন মেসি।

বর্তমানে বিশ্বকাপে ১৪টি করে গোল নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন মেসি, এমবাপ্পে এবং জার্মান কিংবদন্তি গার্ড মুলার। এর আগে কানসাস সিটিতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরেকটি ইতিহাস গড়েন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়ে তিনি হয়ে যান ইতিহাসের তৃতীয় ফুটবলার। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতওয়া। আর্জেন্টিনার জার্সিতে অবশ্য এই কীর্তি গড়া প্রথম খেলোয়াড় তিনিই।

বিশেষ এই ম্যাচে ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। পরে অষ্টম মিনিটে আলজেরিয়ার হয়ে ফারেস চাইবিও বল জালে জড়ান। তবে একই কারণে তার গোলটিও বাতিল হয়। শেষ পর্যন্ত দুর্দান্ত দুই গোল করে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত লিড এনে দেন মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App