×

ফুটবল

বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ এএম

বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি

ছবি: সংগৃহীত

হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।

ফিফা বিশ্বকাপের মঞ্চে স্মরণীয় অধ্যায় যোগ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক আক্রমণ থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নেতৃত্বে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।

তবে ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। 

হ্যাট্রিকের পর মাঠ থেকে উঠে আসেন লিওনেল মেসি। 

প্রথমার্ধে অফসাইডে গোল বাতিল হলেও বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক গোলে চমকে দেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে পেলেন দুই গোল।

এর আগে, বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধের ১৭ মিনিটের পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করলেন মেসি। সবশেষ গোলটি এলো ৭৬ মিনিটে।

১৭ মিনিটের গোলটি করেন বক্সের বাইরে থেকে। এরপর ৬০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা বল পাঠান এমিলিয়ানো মার্তিনেজ। বলটি গিয়ে পৌঁছায় অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের কাছে, যিনি বক্সের বাইরে থেকে নিচু শট নেন। সহজ বলটি ধরতে গিয়ে ভুল করেন গোলরক্ষক লুকা জিদান।

হাত ফসকে বল সামনে চলে এলে সুযোগের সদ্ব্যবহার করেন মেসি। ঠান্ডা মাথায় বল জালের নিচের কোণে পাঠিয়ে দেন। ফলে আর্জেন্টিনার লিড আরও বাড়ে, আর জোড়া গোল পূর্ণ করেন মেসি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App