×

ফুটবল

বিশ্বকাপে ছেলেকে দেখতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ভোজিনিয়ার মা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:১২ পিএম

 বিশ্বকাপে ছেলেকে দেখতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ভোজিনিয়ার মা

ফাইল ছবি

স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য লড়াইয়ের পর কেপ ভার্দের নায়ক হয়ে উঠেছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। এবার মাঠের বাইরেও পেলেন আবেগঘন সুখবর। বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেয়েছেন তার মা আনা কান্দিদা এভোরা।

কেপ ভার্দের বিশ্বকাপ অভিষেক ম্যাচে সোমবার স্পেনের বিপক্ষে ০-০ ড্রয়ে বড় ভূমিকা রাখেন ৪০ বছর বয়সী ভোজিনিয়া। ইউরোপের শক্তিশালী দল স্পেনকে গোলশূন্য রাখতে তার একের পর এক সেভ ম্যাচটিকে কেপ ভার্দের ফুটবল ইতিহাসের বিশেষ মুহূর্তে পরিণত করে।

ম্যাচের পর ভোজিনিয়া আবেগাপ্লুত হয়ে জানান, ভিসা ও খরচ–সংক্রান্ত জটিলতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে মাঠে বসে ছেলের খেলা দেখতে পারেননি। বিষয়টি পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় আসে।

এরপর উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রের হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিস। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে ভোজিনিয়ার মাকে কেপ ভার্দের পরের ম্যাচে উপস্থিত থাকার সুযোগ করে দিতে অনুরোধ করেছিলেন তিনি।

জেফরিসের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় ফি মওকুফ করা হয়েছে এবং আনা কান্দিদা এভোরার মায়ামি যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। রোববার মায়ামিতে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে। সেই ম্যাচেই মা ও ছেলের পুনর্মিলন হওয়ার কথা।

বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই কেপ ভার্দে নিজেদের গল্প আলাদা করে লিখেছে। স্পেনের মতো ফেবারিটকে রুখে দিয়ে ভোজিনিয়া সেই গল্পের কেন্দ্রে চলে এসেছিলেন। এবার মায়ের উপস্থিতি তার বিশ্বকাপ যাত্রায় আরও এক আবেগময় অধ্যায় যোগ করতে যাচ্ছে।


টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমির-পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমির-পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App