×

ফুটবল

বিশ্বকাপে মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:১৫ পিএম

বিশ্বকাপে মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

লিওনেল মেসি ও লামিন ইয়ামাল

ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি স্পর্শ করেছেন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এতদিন লিওনেল মেসির নামে ছিল।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্পেন। ম্যাচের প্রথম দিকেই সতীর্থের নিখুঁত পাস পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান ইয়ামাল। তার গোলে এগিয়ে যাওয়ার পর স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে বড় ব্যবধানে জয় তুলে নেয়।

বিশ্বকাপের মঞ্চে এটি ছিল ইয়ামালের প্রথম গোল। গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। ফলে বিশ্বকাপে প্রথম গোল করার ক্ষেত্রে তিনি লিওনেল মেসির চেয়েও কম বয়সি খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েন।

মেসি ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। সেই হিসেবে ইয়ামাল আর্জেন্টাইন কিংবদন্তির চেয়ে ১৪ দিন আগে এই কৃতিত্ব অর্জন করলেন।

একই সঙ্গে স্পেনের ফুটবল ইতিহাসেও দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা এখন ইয়ামাল। স্প্যানিশদের মধ্যে তার ওপরে আছেন কেবল গাভি। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের ম্যাচে গাভি যখন গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ১১০ দিন।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার সর্বকালীন রেকর্ডটি অবশ্য এখনো অক্ষুণ্ণ রয়েছে ফুটবল সম্রাট পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার দিন পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপের মঞ্চে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গোল করা একমাত্র ফুটবলারও তিনি।

অল্প বয়সেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রতিভার ছাপ রাখা ইয়ামাল এবার বিশ্বকাপেও ইতিহাসের অংশ হয়ে গেলেন। তার এই সাফল্য ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে তার কাছ থেকে আরও বড় কীর্তির প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ ১০ কনিষ্ঠ গোলদাতা:

১. পেলে (ব্রাজিল) — ১৭ বছর ২৩৯ দিন

২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) — ১৮ বছর ৯৩ দিন

৩. গাভি (স্পেন) — ১৮ বছর ১১০ দিন

৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) — ১৮ বছর ১৪৩ দিন

৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) — ১৮ বছর ১৯০ দিন

৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া) — ১৮ বছর ১৯৭ দিন

৭. দমিত্রি সিচেভ (রাশিয়া) — ১৮ বছর ২৩১ দিন

৮. লামিনে ইয়ামাল (স্পেন) — ১৮ বছর ৩৪৩ দিন

৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৮ বছর ৩৫৭ দিন

১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) — ১৯ বছর ২৫ দিন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাত, ১৩ দিন পর মারা গেলেন রাফি

চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাত, ১৩ দিন পর মারা গেলেন রাফি

বিশ্বকাপে মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্বকাপে মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না খানজাহান আলীর দিঘির সেই কুমির

১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না খানজাহান আলীর দিঘির সেই কুমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App